কলকাতা নাইট রাইডার্স (KKR) ক্যাম্প ছাড়লেন বাংলাদেশের তারকা লিটন দাস (Litton Das)। শুক্রবারই পারিবারিক কারণে জরুরি ভিত্তিতে কেকেআর ক্যাম্প ছাড়েন তিনি। এবারের আইপিএলে একটি মাত্র ম্যাচ খেলেছেন লিটন।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাট হাতেও রান পাননি এই ওপেনার। মাত্র চার রান করেন সেই ম্যাচে। আবার উইকেট কিপিং করার সময়েও মারাত্মক ভুল করেন। দুটো স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে প্রবল ট্রোলিং হয়। দিল্লি ক্যাপিটালস ম্যাচের পরে আর কোনও ম্যাচে লিটন দাসকে প্রথম একাদশে রাখেনি কলকাতা নাইট রাইডার্স।
এদিকে শনিবার আইপিএলে কেকেআরের সামনে গুজরাট টাইটান্স। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলা কেকেআরের। টানা চার ম্যাচ হেরে এক সময়ে প্রবল চাপে ছিল নাইটরা। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ায় কেকেআর। চিন্নাস্বামীতে গিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারায় নাইট শিবির। এই ম্যাচে জয়ের ফলে নাইটদের সাজঘরে স্বস্তি ফিরে আসে। বিস্তারিত ভিডিওতে

No comments:
Post a Comment