গুজরাটকে হারিয়ে দশমবারের মতো আইপিএলের ফাইনালে গেলেন মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস
গত মৌসুমে পয়েন্ট তালিকায় ৯ নম্বরে ছিল চেন্নাই সুপার কিংস। এবার তারা ফাইনালে।
এবারের আইপিএল আসোর নিয়ে দশ বার ফাইনালে পৌঁছে গেল মহেন্দ্র সিং ধোনির দল। অনেককিছু বদলে গেলেও এতদিনে একই আছেন - মাহেন্দ্র সিং ধোনি।
মঙ্গলবার চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে আইপিএল এর প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানস মুখোমুখি হয় ।
টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় চেন্নাই সুপার কিংস। ৮৭ রানের উদ্বোধনী জুটি এনে দেন ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। ৭ চার ও ১ ছক্কায় ৪৪ বলে ৬০ রান করে ঋতুরাজ ফিরলে প্রথম উইকেট হারায় চেন্নাই। এরপর দলটির ব্যাটিংও যেন খেই হারায়।
৩ বলে ১ রান করা শিভাম দুবেকে আউট করেন মোহাম্মদ শামি। মাঝে ৩১ রানের একটি ছোট জুটি গড়ে উঠে আজিঙ্কা রাহানে ও কনওয়ের মধ্যে। কিন্তু দুই বলের ব্যবধানেই ফিরে যান তারা। চেন্নাইয়ের ব্যাটিংও পথ হারায় তাতে।
১০ বলে ১৭ রান করে নারশান নাইকান্দের বলে রাহানে ও ৪টি চারের সাহায্যে ৩৪ বলে ৪০ রান করে কনওয়ে আউট হন। পরের ব্যাটাররা সেভাবে রাত তোলায় ঝড় তুলতে পারেননি। ৯ বলে ১৭ রান করে রাইডু ও ১৬ বলে ২২ রান করেন রবীন্দ্র জাদেজা।
২ বলে ১ রানের বেশি করতে পারেননি মাহেন্দ্র সিং ধোনিও। ৪ বলে ৯ রান করে অপরাজিত থাকেন মঈন আলি। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭২ রানের সংগ্রহ পায় ধোনির দল

No comments:
Post a Comment