আশার খবর হচ্ছে, ষোলো (১৬) বছর পর আবারো শুরু হতে পারে আফ্রো-এশিয়া কাপ। আর সেখানে একই সাথে খেলতে দেখা যেতে পারে বাবর আজম, বিরাট কোহলি, লিটন দাসদের।
ফ্রাঞ্চাইজি ক্রিকেটের বদৌলতে তারকা ক্রিকেটারদের একই সাথে এক দলে খেলতে দেখার দৃশ্য এখন একেবারেই সাধারণ এক ঘটনা। কিন্তু যখন ফ্রাঞ্চাইজি ক্রিকেট ছিল না, তখন? তখনও বড় বড় ক্রিকেটারদের একই দলে খেলতে দেখা যেত।
বহু বছর আগে আফ্রো-এশিয়া কাপ নামে একটা সিরিজের প্রচলন ছিল। যেখানে এশিয়া মহাদেশে থাকা দেশগুলোর ক্রিকেটারদের নিয়ে একটা একাদশ আর আফ্রিকার সেরা একাদশের মাঝে সিরিজ হতো। আর সে সিরিজের সৌজন্যে শহীদ আফ্রিদি, ধোনিদের একসাথে একই দলে দেখা মিলত। শোয়েব আখতার বল করছেন। ধোনি উইকেটের পিছনে থেকে সেই বল গ্লাভসে বন্দী করছেন।
কিংবা নিজেদের মাঝে চরম বৈরিতা নিয়েও কাঁধে কাঁধ মিলিয়েও এশিয়ার শ্রেষ্ঠত্বে অক্ষুণ্ণ রাখার দিকে চোখ থাকত ভারত আর পাকিস্তানের ক্রিকেটারদের। সেই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সামিল হয়েছিলেন বাংলাদেশের মাশরাফি, আশরাফুল, মোহাম্মদ রফিক, তামিমরাও। তবে সেই সব দৃশ্য এখন সোনালি অতীত। আফ্রো-এশিয়া কাপ বন্ধ হয়ে যায় শুরু হওয়ার বছর দুয়েক পরেই। বিস্তারিত দেখুন



No comments:
Post a Comment