মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস, এই ম্যাচকে বলা হয় আইপিএলের ক্লাসিকো। হবে নাই বা কেন! দু'দল মিলিয়ে ৯টি আইপিএল জিতেছে। মুম্বই ইন্ডিয়ান্স ৫ বার। চেন্নাই সুপার কিংস ৪ বার। আইপিএলের সফলতম দুই দলের লড়াইয়ে প্রথমার্ধে কিছুটা সুবিধাজনক জায়গায় চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির বোলারদের আঁটসাঁট বোলিংয়ের সামনে আট উইকেট হারিয়ে মাত্র একশো ঊনচল্লিশ রানে আটকে গেল মুম্বই ইন্ডিয়ান্স। সাফল্যে, অন্যদের তুলনায় বেশ এগিয়ে থাকায় দুই দলের মুখোমুখি লড়াইয়ে থাকে বাড়তি রোমাঞ্চ। তবে আজকের ম্যাচে তেমন কিছুই দেখা গেল না। ‘আইপিএল ক্ল্যাসিকো’তে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের কাছে পাত্তাই পায়নি মুম্বাই। চেন্নাইয়ের কাছে তারা হেরেছে ৬ উইকেটে। মুম্বই ইন্ডিয়ান্স টসে হেরে আগে ব্যাটিং করে, মাথিশা পাতিরানা ও দীপক চাহারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় হয়ে পড়া মুম্বাই তুলতে পারে একশো ঊনচল্লিশ রান। চেন্নাইয়ের হয়ে ৪ ওভারে পোনেরো রান দিয়ে ৩ উইকেট নিয়েছে পাতিরানা। ইনিংসের তেরো তম ওভারে বোলিংয়ে আসা এই পেসার ৪ ওভারের স্পেলে একটিও বাউন্ডারি দেননি। তুষার দেশপান্ডে ও দীপক চাহার নিয়েছেন ২টি করে উইকেট।
একশো চল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে জুটিতে, ৪ ওভারে ছেচল্লিশ রান তুলে কাজটা সহজ করে দেন। রুতুরাজ ষোলো বলে ত্রিশ রান করে পীযূষ চাওলার বলে আউট হলেও চেন্নাইয়ের রানের গতি কমেনি। ৩ নম্বরে ব্যাট করতে আসা অজিঙ্কা রাহানে করেন একুশ রান। তিনিও ফেরেন চাওলার বলে। রাহানের উইকেটটি চলতি মৌসুমে চাওলার সতেরো তম উইকেট। কনওয়ে করেছেন ৪ চারে বিয়াল্লিশ বলে চুয়াল্লিশ রান। এরপর শিবম দুবের ছাব্বিশ রানে সহজ জয় পায় চেন্নাই। চৌদ্দো বল হাতে রেখেই চেন্নাই জয় পেয়েছে ৬ উইকেটে । এই জয়ে এগারো ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে চেন্নাই, মুম্বাই এক ম্যাচ কম খেলে দশ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।
সর্বশেষ ২ ম্যাচে, দুইশোর বেশি রান তাড়া করে জেতা মুম্বাই এদিন শুরু থেকেই ধুঁকেছে। সর্বশেষ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে শূন্য রানে আউট হওয়ার পর অধিনায়ক রোহিত এই ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি। আজও শূন্য রানে আউট হওয়ায় একটি বিব্রতকর রেকর্ডে নামও লিখিয়েছেন মুম্বাই অধিনায়ক। আইপিএলে সবচেয়ে বেশি ষোলো বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন রোহিতের। সর্বশেষ চার ইনিংসে রোহিত শর্মার রান, ৩ ২ ০ ০। আজ চেন্নাইয়ের বিপক্ষে পছন্দের ওপেনিং পজিশনও ছাড়লেন। তাতেও ব্যাটে রান আসেনি। দুই হাজার আঠারো আইপিএল মৌসুমের পর এই প্রথমবার ওপেনিংয়ে খেলেন নি রোহিত। রোহিত যেমন ব্যর্থ হয়েছেন, তেমনি ব্যর্থ হয়েছেন ইশান কিষান–ক্যামেরন গ্রিনও। প্রথম ৩ ওভারের মধ্যে তিন উইকেট হারানো মুম্বাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সূর্যকুমার যাদব ও নেহাল ওয়াহধেরার ব্যাটে। তবে ছন্দে ফেরা সূর্য আজ ছাব্বিশ রান করে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়েছেন। মুম্বাই ব্যাটসম্যানরা সাবলীল ক্রিকেট টা খেলতে এতটাই হিমশিম খেয়েছে যে, প্রথম ছক্কা দেখতে দর্শকদের অপেক্ষা করতে হয়েছে ষোলো তম ওভার পর্যন্ত।
একপাশ আগলে রেখে আইপিএলে প্রথম ফিফটির দেখা পেয়েছেন তরুণ বাঁহাতি ব্যাটসম্যান ওয়াহধেরা। মূলত তাঁর একান্নো বলে চৌষট্টি রানের ইনিংসেই একশো ঊনচল্লিশ রানের সংগ্রহ পায় রোহিতের দল। তবে, চৌদ্দো বল হাতে রেখেই চেন্নাই জয় পেয়েছে ৬ উইকেটে । ম্যাচ সেরা হন, চেন্নাইয়ের হয়ে ৪ ওভারে পোনেরো রান দিয়ে ৩ উইকেট নেয়া মাথিশা পাতিরানা ।
No comments:
Post a Comment