Monday, May 8, 2023

M:51 GT vs LSG Match Highlights | Gujarat Titans vs Lucknow Super Giants IPL 2023 Highlights today

 


এক দলের অধিনায়ক ছোট ভাই হার্দিক পান্ডিয়া, অন্য দলের বড় ভাই কুনাল পান্ডিয়া। দুই প্রতিপক্ষ দলের অধিনায়ক দুই সহোদর—আইপিএলের ইতিহাসেই এমন ঘটনা এই প্রথম। ঐতিহাসিক এ ম্যাচে, শেষ পর্যন্ত কুনালের লখনউ সুপার জায়ান্টসকে বিশাল ব্যবধানেই হারিয়েছে হার্দিকের গুজরাট টাইটানস। টছে হেরে ব্যাটিংয়ে নামা গুজরাট, লখনউ সুপার জায়ান্টস এর বিপক্ষে দুই উইকেট হারিয়ে ২২৭ রানের পাহাড় গড়ে ৫৬ রানে জয় পায় । দলের জয়ে ৯৪ রানের অনবদ্য ইনিংস খেলেন ওপেনার শুভমান গিল। ৮১ রানের ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা। ২৫ ও ২১ রান করেন হার্দিক পান্ডিয়া ও ডেভিড মিলার। ভিডিও দেখুন 


এই দিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে গুজরাটকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় লখনৌ। আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন গুজরাটের দুই ওপেনার শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা। ১৩ ওভারের প্রথম বলেই ১৪২ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন ঋদ্ধিমান। ৪৩ বলে ১০ টি চার আর ৪ টি ছক্কার সাহায্যে ৮১ রান করে ফেরেন।  ভিডিও দেখুন 


ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে শুভমান গিলের সঙ্গে ২৩ বলে ৪২ রানের জুটি গড়ে ফেরেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ১৫ বলে ২৫ রান করে ফেরেন হার্দিক পান্ডিয়া। এরপর ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে ২৪ বলে ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শুভমান। ৫১ বলে ২ টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ৯৪ রানের অনবদ্য ইনিংস খেলেন শুভমান গিল। ১২ বলে ২ টি চার আর ১ ছক্কায় ২১ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন মিলার । ভিডিও দেখুন 


বিশাল টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন লখনউ এর দুই ওপেনার কুইন্টন ডি কক ও কাইল মায়ার্স। এক উইকেটে ১১৪ রান করা লখনউ এরপর সময়ের ব্যবধানে একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রানে ইনিংস শেষ হয়। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন ওপেনার কুইন্টন ডি কক। ৪৮ রান করেন আরেক ওপেনার কাইল মায়ার্স। বাকিরা প্রত্যাশিত রান করতে পারেননি। যে কারণে হার এড়ানো সম্ভব হয়নি। ভিডিও দেখুন 


গুজরাটের দুই আফগান রিস্ট স্পিনার রশিদ খান ও নুর আহমেদ আবারও দারুণ বোলিং করেছেন। নুর আহমেদ ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে, নেন পুরানের উইকেট। অন্যদিকে রশিদ খান ৪ ওভারে দেন ৩৪ রান, নেন ডি ককের উইকেট। তবে এ দুজনকেও ছাপিয়ে যান মোহিত শর্মা। ২৯ রানে ৪ উইকেট নেন মোহতি শর্মা। ফলে, ৫৬ রানে জয় পায় গুজরাট। ভিডিও দেখুন 


এই ৫৬ রানের জয়ে , ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকা গুজরাট, ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা চেন্নাই সুপার কিংসের সঙ্গে ব্যবধানটা আরও বাড়িয়ে নিল। অন্যদিকে ১১ পয়েন্ট নিয়ে ৩ নম্বোরে লখনউ সুপার জায়ান্টস। ম্যাচ সেরা হন, ৫১ বলে ২ টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ৯৪  রান করা গুজরাটের ওপেনার শুভমান গিল। ভিডিও দেখুন 


No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top