দশ বছরেও কমেনি বিরাট-গাম্ভীর বিচ্ছেদের উত্তাপ । বিবাদের সূত্রপাত দুই হাজার তেরো শালে। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক তখন, গাম্ভীর আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক কোহলি। তখন থেকেই বিবাদের শুরু কোহলি আর গম্ভীরের। গত দশ বছরে শেই বিবাদ শুধু বেড়েই চলেছে। ভিডিও
দুই হাজার নয় শাল, শ্রীলঙ্কা-ভারত ম্যাচ। শেই ম্যাচে সেঞ্চুরি করলেন গাম্ভীর আর কোহলি দুজনই। তবে ম্যাচ শেষে, ম্যাচ সেরার পুরস্কারের জন্য মনোনিত করা হয় গাম্ভীরকে। কিন্তু, শেই পুরষ্কার গাম্ভীর নিলেন না। তুলে দিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া বিরাট কোহলির হাতে। ভিডিও
কারণ প্রথম সেঞ্চুরি পাওয়া কোহলিকে অনুপ্রেরণা দিতে চেয়েছিলেন গাম্ভীর। এই ঘটনার চার বছরের মধ্যেই শেই কোহলি আর গাম্ভীরের সম্পর্ক কিনা রূপ নেয় দা-কুমড়া সম্পর্কে। একজন যেন আরেকজনকে সহ্যই করতে পারেন না। ভিডিও
এখন গাম্ভীরের ভূমিকা বদলেছে । লখনৌ সুপার জায়ান্টসের পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি। কিন্তু বিরাট-গাম্ভীরের এবারের সাক্ষাতেও বারুদ জ্বলে উঠলো আবার। সতীর্থরা না থামালে হয়তো হাতাহাতির পর্যায়ে চলে যেতেন ভারতের হয়ে বিশ্বকাপ জয়ী এই দুই ক্রিকেটার। ভিডিও
দুই হাজার তেরো শালের আইপিএলের পর যখনই বিরাট আর গাম্ভীরের দেখা হয়েছে, তখনই দর্শকদের চোখ আটকে ছিলো সেখানে। দুজনের বিবাদের কথা অজানা নয় ক্রিকেট নিয়ে টুকটাক খবর রাখা কারোই। নানান সময় মাঠে ও মাঠের বাইরে কথার যুদ্ধে জড়িয়েছেন এই দুই ক্রিকেটার। ভিডিও

একসময় তা রূপ নেয় কথা কাটাকাটিতে। এরপরই কোহলির দিকে তেড়ে যান গাম্ভীর। শুরু হয় তুমুল বাগবিতণ্ডা। দুইজনের বাক যুদ্ধ এমন এক পর্যায়ে চলে যায় যে তা হাতাহাতিও হতে পারতো। তবে দুই দলের বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফরা দুইজনকে আলাদা করে নিলে পরিস্থিতি শান্ত হয়। ভিডিও
বিরাট-গাম্ভীরের এই বাদানুবাদ যে আইপিএল গভর্নিং কাউন্সিল ভালোভাবে নেবে না, সেটিই অনুমেয় ছিলো। আইপিএলের আচরণবিধির দুই দশমিক একুশ ধারা লঙ্ঘন করায় দুইজনেরই, ম্যাচ ফির পুরোটা জরিমানা করা হয়েছে। ছাড় পাননি নাভিন-উল-হকও। তাকেও জরিমানা করা হয়েছে ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ। ভিডিও

No comments:
Post a Comment