IPL 2023 : গত ১ মে এলএসজি বনাম আরসিবি ম্যাচের পরে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে তুমুল অশান্তি বাঁধে। সেই ঘটনার পরপরই বিরাটকে দেখা গেল মন্দিরে দর্শনে। সঙ্গী অর্ধাঙ্গিনী অনুষ্কা শর্মা।
এরই ফাঁকে স্ত্রী অনুষ্কাকে নিয়ে মন্দিরে পৌঁছে গিয়েছেন বিরাট। মন শান্ত রাখার জন্য ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন আরসিবি তারকা। বিরাট অনুষ্কার মন্দির দর্শনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ছবিটিতে বিরাটকে ধুতি আর উত্তরীয় গলায় দেখা গিয়েছে। সঙ্গে ফুলের মালা ও মাথায় তিলক। ভক্তিতে লীন হয়ে গিয়েছেন বিরাট।
বিরাট এবং অনুষ্কা কোন জায়গার মন্দিরে গিয়েছিলেন তা জানা যায়নি। এর আগে একাধিকবার বিরাট ও অনুষ্কাকে মন্দির, আশ্রম দর্শনে দেখা গিয়েছে।
গত সোমবারের ম্যাচে গৌতম গম্ভীর ও নবীন উল হকের সঙ্গে ঝামেলায় জড়ানোয় বিরাট যেমন সমর্থন পেয়েছেন তেমনই সমালোচিত হন।
৬ মে আরসিবির পরবর্তী ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। নিজের শহরে নিজের নামাঙ্কিত প্যাভিলিয়নের সামনে খেলবেন কোহলি।







No comments:
Post a Comment