ডিআরএস এর ক্ষেত্রে আম্পায়ারদের Soft Signal নিয়ে বিতর্ক নতুন নয়। শেষ পর্যন্ত ব্যবস্থা নিলো আইসিসি।
১ জুন থেকে আর Soft Signal দিতে পারবেন না মাঠের আম্পায়াররা। তাঁরা এবার থেকে আর যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তৃতীয় আম্পায়ারদের সঙ্গে কথা বলে নেবেন। সোমবার এমনটায় জানালো আইসিসি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। আইসিসি এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, '১ জুন থেকে মাঠের আম্পায়াররা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তৃতীয় আম্পায়ারের সঙ্গে আলোচনা করে নেবেন।
WATCH FULL VIDEO
গত ২ বছর ধরে আইসিসি ক্রিকেট কমিটির মিটিংয়ে একাধিকবার Soft Signal নিয়ে আলোচনা হয়েছে। কমিটির সদস্যদের মতে, Soft Signal অপ্রয়োজনীয়। মাঝেমধ্যে সংশয়ও তৈরি করে Soft Signal। কারণ, অনেক সময় টেলিভিশন রিপ্লেতে ক্যাচের বিষয়ে স্পষ্টভাবে কিছুই বোঝা যায় না। এই কারণেই Soft Signal বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
অনেক ম্যাচেই Soft Signal নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, মাঠের আম্পায়াররা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা বিতর্কিত হওয়া সত্ত্বেও বাতিল করেননি তৃতীয় আম্পায়ার। ফলে বিভিন্ন দলকে সমস্যায় পড়তে হয়েছে। এবার Soft Signal বাতিল হওয়ায় আশা করা হচ্ছে আর তেমন কোনও বিতর্ক হবে না।
Soft Signal বাতিল করা ছাড়াও আইসিসি এর বৈঠকে আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচের কয়েকটি পরিস্থিতিতে ক্রিকেটারদের হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাটাররা ফাস্ট বোলারদের বল খেললে, উইকেটকিপাররা স্টাম্পের কাছে থাকলে, ফিল্ডাররা ফরোয়ার্ড শর্ট-লেগ বা সিলি পয়েন্টে থাকলে হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে।
ফ্রি হিট সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। এবার থেকে ফ্রি-হিটে যদি কোনো ব্যাটার বোল্ড হয়ে যাওয়ার পরেও ছুটে রান নেন, তাহলে সেই রান তাঁর স্কোরে যোগ করা হবে। এতদিন ফ্রি-হিটে কোনো ব্যাটার বোল্ড হয়ে গেলে ছুটে রান নিতে পারতেন না।
৭ জুন শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ এর ফাইনাল। তার আগে ১ জুন এ ইংল্যান্ডের লর্ডস স্টেডিয়াম এ, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড এর মধ্যে চার দিনের একটি টেস্ট ম্যাচ দিয়ে এই নিয়ম কার্যকর হবে। ফলে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররদের নতুন নিয়ম অনুযায়ী খেলতে হবে। Soft Signal বাতিল হওয়ায় সুবিধা হতে পারে ব্যাটারদের। তবে নতুন নিয়মে যতক্ষণ না খেলা হচ্ছে, ততক্ষণ বলা সম্ভব নয় এই নিয়ম ঠিকমতো প্রয়োগ করা যাচ্ছে কি না। যদিও Soft Signal বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ক্রিকেট মহল। কারণ, এই সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্ক হয়েছে। নতুন করে আর কেউ বিতর্ক চাইছেন না।
Subscribe to YouTube: https://www.youtube.com/@Cricbuszing
Like Facebook: https://www.facebook.com/cricbuszing/
Follow Twitter: https://twitter.com/cricbuszing
.png)


No comments:
Post a Comment