Saturday, May 13, 2023

তবে কি কপাল পুড়লো আইরিশদের ? আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে গেলো আইরিশদের ?

 


বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের সিরিজ প্রোথোম ওয়ানডে শুরুর আগেই চোখ রাঙাচ্ছিলো বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী গতো মঙ্গলবার প্রোথোম ওয়ানডের, দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড ব্যাটিংয়ে নামার ষোলো ওভার ৩ বলে পর যথারীতি বৃষ্টি হলো চেমসফোর্ডে। দফায় দফায় বৃষ্টির পর শেষ পর্যন্ত ভেস্তে গেল প্রথম ওয়ানডে। আগামী শুক্রবার বারোই মে, একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।


বৃষ্টির আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে অলআউটের আশঙ্কায় পড়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত পঞ্চাশ ওভারে ৯ উইকেটে  দুইশো ছেচোল্লিশ রান করে টাইগাররা। লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ষোলো ওভার ৩ বলে, ৩ উইকেট হারিয়ে  পয়ষোট্টি রান তোলে আয়ারল্যান্ড। এরপর শুরু হয় বৃষ্টির খেলা। বৃষ্টির দাপোটে বল আর মাঠে গড়ায়নি।

Full Video



দীর্ঘ সময় অপেক্ষা করার পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করে। তাতে কপাল পুড়লো আইরিশদের। সরাসরি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে গেলো তাদের। ভারতের বিমানের টিকিট কাটতে হলে আয়ারল্যান্ডকে বাছাইপর্বে উঠতে হবে।
আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। চোদ্দো রানের মধ্যে সাজঘরে ফিরে যান দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। দ্বিতীয়জন খুলতে পারেননি রানের খাতা। অধিনায়ক তামিম ফেরেন  চোদ্দো রানে। এরপর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের দৃঢ়োতায় আড়াইশো'র কাছাকাছি যেতে পারে টাইগাররা।


শান্ত চৌয়াল্লিশ ও মুশফিক খেলেন একশোট্টি রানের ইনিংস। এ ছাড়া সাকিব আল হাসান বিশ, তাওহিদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজ করেন শাতাশ রান করে। তাইজুল ইসলাম চোদ্দো ও শরিফুল ইসলাম ষোলো রানে আউট হন। আয়ারল্যান্ডের পক্ষে ৩ উইকেট নেন জশুয়া লিটল। ২'টি করে উইকেট শিকার করেন মার্কা এ্ডাযায়ার ও গ্রাহাম হুমের।

ব্যাট হাতে খুব বেশি সুবিধা করতে না পারলেও বল হাতে বাংলাদেশের শুরুটা দারুণই হয়েছে। সাতাশ রানের মধ্যে আয়ারল্যান্ডের দুই ওপেনারকে ফেরায় টাইগাররা। সতেরো রান করেন স্টিফেন ডোহেনি। পোনেরো রানে ফেরেন পল স্টার্লিং। অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি ৫ রানে আউট হন। তবে একুশ রানে টিকে ছিলেন হ্যারি টেক্টর।
আইরিশদের পতন হওয়া ৩ টি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, শরিফুল ও তাইজুল।

বাংলাদেশ-আয়ারল্যান্ডের সিরিজের দ্বিতীয় ওয়ানডে লাইভ খেলা দেখতে চাইলে আইসিসি টিভি ওয়েবসাইটে প্রবেশ করে, নাম ও জন্ম তারিখ দিয়ে একটি ফ্যান অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এতে কোনো ফি লাগবে না। লিংক ডিসক্রিপশনে দেয়া থাকবে। নিয়মিতো খেলার আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রিকবাজিং এর সাথেই থাকুন। 


Live ICC TV: https://app.icc.tv/login?from=/live/240373/ireland-v-bangladesh-odi-2
Subscribe to YouTube: https://www.youtube.com/@Cricbuszing
Like Facebook: https://www.facebook.com/cricbuszing/
Follow Twitter: https://twitter.com/cricbuszing

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top