Tuesday, May 9, 2023

যেভাবে দেখবেন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ | Bangladesh XI and Ireland XI | Bangladesh vs Ireland series live

 



৯ মে রোজ মঙ্গলবার, বাংলাদেশ সময় বিকাল পোনে ৪টায় ইংল্যান্ডের চেমসফোর্ডে; তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড। 

আসন্ন এই সিরিজটি নিজেদের করে নিতে চাইবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। তার কারণ গত মার্চে বাংলাদেশ সফরে এসে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই শূন্য ব্যবধানে হেরে যায় আইরিশরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রানের রেকর্ড গড়েছিল; কিন্তু বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসে মাঠে একটি বলও গড়ায়নি। যে কারণে খেলাটি পরিত্যক্ত হয়। 

চলতি বছরের শুরুতে বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজে দুই শূন্য ব্যবধানে হারে আয়ারল্যান্ড। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে হারে। একমাত্র টেস্টেও হারে আইরিশরা। সফরে সাত ম্যাচে খেলে মাত্র একটি টি-টোয়েন্টিতে জয় পায় আইরিশরা।


সেই হারের প্রতিশোধে মঙ্গলবার, ৯ মে থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ নিজের করে নিতে চাইবে আইরিশরা। শুধু তাই নয় অক্টোবর নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে, বাংলাদেশকে তিন শূন্য ব্যবধানে হারাতে হবে আইরিশদের। 

পিচ রিপোর্ট অনুসারে, চেমসফোর্ডের এই কাউন্টি গ্রাউন্ডে পেস বোলাররা নতুন বলে সুইং করাতে পারলে বিপাকে পড়বেন ব্যাটসম্যানরা। তবে, বল পুরোনো হয়ে গেলে ব্যাটিং অনেকটা উপভোগ্য হবে। এই ভেন্যুতে খেলা অতীতের ৮টি ওয়ানডে ম্যাচে, টস জিতে প্রথমে ব্যাটিং করেছে দলগুলো।

উভয় দল অতীতে ত্যারোটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়; যার মধ্যে বাংলাদেশ জিতেছে ৯ ম্যাচে। ২টিতে জয় পায় আয়ারল্যান্ড। বাকি দুই ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। 




এবার জেনে নেয়া যাক বাংলাদেশের সম্ভাব্য একাদশে কে কে থাকছেন: অধিনায়ক হিসাবে থাকবেন তামিম ইকবাল আর  উইকেটরক্ষক হিসাবে মুশফিকুর রহিম, বাকিরা হলেন- লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন। বাংলাদেশের এই একাদশ নিয়ে আপনার কি মতামত তা কমেন্ট করে যানাতে পারেন। 

অপোর দিকে আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ হলো: অধিনায়ক হিসাবে থাকবেন অ্যান্ড্রু বালবির্নি  আর উইকেটরক্ষক হলেন লোরকান টাকার, বাকিরা হলেন- পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম, জোশুয়া লিটল ও মার্ক অ্যাডায়ার।

একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ দুইটি; বারো ও চৌদ্দোই মে'তে অনুষ্ঠিত হবে। 


দেশের বাইরের সিরিজে সম্প্রচার স্বত্ব বাংলাদেশের কোনো টিভি চ্যানেল ক্রয় করেনি। যে কারণে সিরিজের খেলাগুলো দেখতে আইসিসি টিভি ফলো করতে হবে ভক্ত-সমর্থকদের। আইসিসি টিভির সাইটে সিরিজের সব ম্যাচ বিনামূল্যে দেখতে পাওয়ার কথা লেখা আছে। আইসিসি টিভিতে খেলা দেখতে চাইলে তাদের ওয়েবসাইটে প্রবেশ করে নাম ও জন্ম তারিখ দিয়ে একটি ফ্যান অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এতে কোনো ফি লাগবে না। লিংক ডিসক্রিপশন দেয়া থাকবে। নিয়মিতো খেলার আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রিকবাজিং এর সাথেই থাকুন। 

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top